1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সাংবাদিক সূর্য আহমেদের পরিচালায় নাটক কুসুম কাটা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৫ বার পঠিত

বিনোদন ডেস্ক :

বর্তমান সমাজে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাসি কান্না আর রোমান্টিকতায় একক নাটক কুসুম কাটা নির্মাণ করলেন বর্তমান সময়ের তরুণ মেধাবী পরিচালক সূর্য আহমেদ মিঠুন। কুসুম কাটা নাটকটি লিখেছেন জনপ্রিয় গীতিকার, নাট্যকার এবং সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিক।

নাটকটি নিয়ে পরিচালক সূর্য আহমেদ মিঠুনের সাথে কথা হলে তিনি বলেন, খুব যত্ন সহকারে গ্রাম ও ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে নাটকটির চিত্রায়ন শেষ করেছি। প্রবাস জীবনের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নাটকটি নির্মাণ করেছি। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কোয়ালিটি কন্টেন্ট নির্মাণ করতে। আর সেই ধারাবাহিকতায় কুসুম কাটার নাটকটি নির্মাণ করেছি।

অন‍্য দিকে নাট‍্যকার রোস্তম মল্লিক বলেন, আমি মানুষের জীবন থেকে নেওয়া বিষয়গুলো আমার লেখা গান, কবিতা এবং নাটকের ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেটা সমাজে-দেশ এবং মানুষের উপকারে আসে। আশা করছি কুসুম কাটার নাটকটি সবার মন ছুঁয়ে যাবে। নাটকটিতে অভিনয় করেছেন পলাশ লৌহ, মৌমিতা খান, পুনম, বুলবুল, প্রিয়া, তুষার বণিক, রানা, ঈশা মোহাম্মদ সহ আরো অনেকে। খুব শিগ্রই নাটকটি একটি বেসরকারী টেলিভিশন ও জনপ্রিয় একটি ইউটিউব দর্শক দেখতে পাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park