1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের পর্যটন নগরী জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথরের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬। গত ২ জুলাই (বৃহস্পতিবার) রাতে ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনিরুল আলমের সার্বিক সহযোগিতায় এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মাসুমের পরিচালনায় ১৯ জনের একটি দল সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

​পরদিন শুক্রবার সকালে সিলেটে পৌঁছে সদস্যরা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তারা আগুন পাহাড় পরিদর্শন এবং দুপুরের মধ্যে জাফলং জেলা পরিষদের ডাক বাংলোর রেস্ট হাউসে পৌঁছান। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে জাফলং-এর জিরো পয়েন্ট, ঝর্ণা স্পট, খাসিয়া পল্লী ও চা বাগানের চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ক্লাবের সদস্যরা। রাতে রেস্ট হাউসে অবস্থানকালীন সকল সদস্যের মাঝে ক্লাবের আইডি কার্ড ও আকর্ষণীয় গোলাপি রঙের টি-শার্ট বিতরণ করা হয়।

​ভ্রমণের দ্বিতীয় দিন, শনিবার (৪ জুলাই) সকালে জাফলং থেকে সদস্যরা সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত ‘সাদা পাথর’ পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সেখানকার চোখধাঁধানো রূপ ও শীতল জলধারা উপভোগ শেষে বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে পুরো দল।

​আনন্দঘন এই বনভোজনে অংশ নেন ক্লাবের সভাপতি মোঃ মনিরুল আলম ও তার সহধর্মিনী আশরাফুন নাহার কাকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মাসুম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তুষার, মোঃ সুজন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ডাক্তার আরমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, ইব্রাহিম সুমন, মোঃ হারুনুর রশিদ, মোঃ আশিকুর রহমান আশিকসহ বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি।

​সফল ও আনন্দময় এই ভ্রমণ শেষে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মোঃ মনিরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনকে ধন্যবাদ জানান। পেশাগত ব্যস্ততার মাঝেও এমন চমৎকার ও সুশৃঙ্খল একটি আয়োজনের জন্য তারা নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​উল্লেখ্য, ২০২২ সালে কাচপুর মেগা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাড়াকৃত অফিসে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park