1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে পৃথক দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর গাড়ি থেকে লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও ব্যাগ এবং বন্দরের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।

আজ ১৩ জুলাই ২০২৬ খ্রিঃ, রোজ সোমবার দুপুর ১২:৩০ ঘটিকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই এক জাপান প্রবাসী তার পরিবার নিয়ে ঢাকা যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতরা গাড়ি থামিয়ে তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে লুণ্ঠিত সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এই মামলায় জড়িত আরও এক আসামি বর্তমানে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অন্যদিকে, গত ২ জুলাই বন্দর থানাধীন হরিপুর ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে একদল ডাকাত হানা দিয়ে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা আনসারদের সাথে থাকা দুটি শর্টগান লুট করে নিয়ে যায়।

অস্ত্র লুটের এই গুরুতর ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করে। পরবর্তীতে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকেই পেশাদার ডাকাত দলের সদস্য। পৃথক এই দুটি ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং বাকি অস্ত্র উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান চলছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park