1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আযান-আরাফ-মাবিয়ান-জাযের কাবাডি টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল ম্যাচ।

শনিবার (৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনারগাঁও দলকে পরাজিত করে স্বাগতিক আড়াইহাজার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উপহার দেয় রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত অসাধারণ দলীয় সমন্বয়, কৌশলী খেলা ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় আড়াইহাজার।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানারআপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park