1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য্যের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল গত ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে অভিযান চালায়। এসময় মোঃ দীপু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ মনির হোসেন ও মাতা জিনারা বেগম। তার বাড়ি ভবনাথপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে।অভিযানকালে তার  থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামি মোঃ দীপুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারি ও বিভিন্ন দণ্ডবিধির ধারায় একাধিক মামলা পূর্ব থেকে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park