
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল–মামুন বাংলা নববর্ষ উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, এই ঐতিহ্য বুকে ধারণ করেই আমরা বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতি ও কৃষ্টি লালন করে আসছি।
তিনি দলমত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
নববর্ষের এই শুভক্ষণে তিনি সকলের জীবনে নতুন আশা, সম্ভাবনা ও আনন্দ বয়ে আসুক এই কামনাও ব্যক্ত করেন। এছাড়া তিনি আরও বলেন, আমি বৈদ্যেরবাজার ইউনিয়নের জনগণের সেবক হয়ে থাকতে চাই এবং সকলের নিকট দোয়া প্রার্থী।