1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে পহেলা বৈশাখে ভোরের পাখির ব্যতিক্রমধর্মী ৭.৫ কিমি ম্যারাথন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নতুন বছরের প্রথম প্রভাত, লাল-সাদা রঙে সাজা মানুষ আর প্রাণবন্ত উদ্দীপনায় মুখর সোনারগাঁ এমনই এক অনন্য আবহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ৭.৫ কিলোমিটার বৈশাখী ম্যারাথন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁও” এর উদ্যোগে এই আয়োজন যেন পহেলা বৈশাখ উদযাপনে যোগ করল এক ভিন্ন স্বাদ।

গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিক আয়োজনের মেলবন্ধনে ম্যারাথনটি হয়ে ওঠে এক প্রাণের উৎসব। অংশগ্রহণকারীদের গায়ে ছিল চিরায়িত নকশার বৈশাখী টি-শার্ট, আর আয়োজন শেষে ছিল বাঙালির চিরচেনা পান্তা-ইলিশ সব মিলিয়ে পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে উৎসবের রঙিন ছোঁয়া।

ঐতিহাসিক মসলিনখ্যাত প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে এমন ব্যতিক্রমধর্মী ম্যারাথন এই প্রথম। নানা বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে দিয়েছে এক মিলনমেলার রূপ।

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সংগঠনের সদস্য আল-আমিন তুষারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

তিনি বলেন, নতুন বছরকে এমন সৃজনশীল ও স্বাস্থ্যকর আয়োজনের মাধ্যমে বরণ করা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে আশা করছি। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

এ সময় আরও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বিপ্লব, সেলিম হোসেন, সাংবাদিক আল-আমিন তুষার, মো. শহীদ, ওমর ফারুক, সাংবাদিক ফরিদ হোসেন, মো. হানিফ, মো. আল-আমিন, মো. শিমুল, , ডা. এমদাদ হোসেন ও প্রবীণ সদস্য খোরশেদ আলম।

ম্যারাথনটি আনুষ্ঠানিক ভাবে সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে নির্ধারিত সময়ের আগেই অংশগ্রহণকারীদের দারুণ উদ্যমে মাত্র ৪০ মিনিটে সম্পন্ন করে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুজন, দ্বিতীয় স্থান ফয়সাল এবং তৃতীয় স্থান অর্জন করেন মোক্তার হোসেন আজাদ।

উল্লেখ্য, এই আয়োজনকে সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করে রাহে কাবা, সাইফুর’স কোচিং সেন্টার এবং এ ওয়ান সলিড ইন্ট্রাস্ট্রিজ লিমিটেড যাদের সহায়তায় বৈশাখের এই আয়োজন পেয়েছে পূর্ণতা।

Bottom of Form

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park