1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি:-

সোনারগাঁয়ে মোটরসাইকেলের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে  র‌্যাব-১১। এসময় পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করা হয়। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায়  অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাব্বি হলেন নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া শাহ্সুজা সড়ক (জয় গোবিন্দ স্কুলের পিছনে) এলাকার আশরাফ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে হাতে নাতে আটক করা হয়েছে এবং পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বি জানিয়েছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত রানার দেওয়া তথ্য মতে একটি বিশেষ কৌশলে মোটরসাইকেলের সীটের নীচে ও তেলের টাংকির ভিতরে করে মাদকগুলো বিক্রয় করার উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park