1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে প্রান গেল ঠিকাদারের

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল নিউটাউন আবাসিক এলাকায় ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

নিহত নুরুউদ্দিন হাওলাদার ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের ঠিকাদারি করেছিলেন নুরুউদ্দিন। কাজ সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বাড়ির মালিক আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ।

গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে নুরুউদ্দিনের বাড়ির সামনে এসে ভবনের বাকি কাজ করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এসময় নুরুউদ্দিন পাওনা টাকা পরিশোধের কথা বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় তার কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে নুরুউদ্দিনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশপাশের লোকজন গুরুতর আহত নুরুউদ্দিনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park