1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে একরাতে তিন বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি:—
আড়াইহাজারে একরাতে তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের ব্যবসায়ী শাহজাহান, দিগলদী গ্রামের রিয়াজ চৌধুরী এবং মনোহরদী গ্রামে আবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে একটার দিকে ডহর মারুয়াদী গ্রামের ব্যবসায়ী শাহজাহানের টিনশেড বিল্ডিং এর জানালার গ্রিল কেটে রুমের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল বাড়ীর সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ও তিনটি মোবাইল লুটে নেয়। একই রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী দিগলদী গ্রামের ব্যবসায়ী রিয়াজের বাড়ির গেইটের তালা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রিয়াজের হাত পা বেঁধে নগদ দেড় লক্ষ টাকা ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল সেট লুটে নেয়।

অপরদিকে রাত ৩ টার দিকে বড় মনোহরদী গ্রামের ব্যবসায়ী আবুলের বাড়িতে একই কায়দায় ডাকাত দল রুমের ভিতর প্রবেশ করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীরা জানান, অজ্ঞাত ডাকাতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হবে। ডাকাতি সংগঠিত হওয়া বাড়ির মালিকরা জানান, ডাকাতি হওয়ার পর থানা পুলিশ তাদের বাড়ি পরিদর্শন করেছে।

আড়াইহাজার থানার (ওসি তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতারের অভিযান চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park