1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় ছয়টি ইটিসি বুথ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৯১ বার পঠিত
বাংলার কথা ডেস্ক:-
ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব-নির্মিত এই টোল প্লাজার উদ্বোধন করেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মেঘনা সেতুর দ্বিতীয় টোল প্লাজা উদ্বোধনের ফলে মোট ১২টি বুথ চালু করা হয়েছে।
এসময় ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে গাড়ির চাপ রয়েছে, তবে কোনো যানজট নেই। মহাসড়কে যানজট নিরসনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিআরটিএ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার যাত্রীদের সুবিধার্থে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা হলো।
ইটিসি এর সার্বিক তত্বাবধানে থাকা ‘রেগনাম রিসোর্স লি:’- এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি বলেন, এ পদ্ধতি চালু হওয়ায় দ্রুত সময়ে মধ্যে মাত্র ৩ সেকেন্ডে যানবাহন থেকে টোল আদায় করা যাবে। অ্যানালগ (সাবেকি) পদ্ধতিতে টোল দিতে গিয়ে যানবাহনের অনেক সময় অপচয় হতো। এই পদ্ধতিতে সেই সময়ের সাশ্রয় হবে। এতে মেঘনা টোল প্লাজায় যানজট সৃষ্টির আশঙ্কাও থাকবে না। বর্তমানে যেসব যানবাহন ইটিসি লেন পদ্ধতি ব্যবহার করবে তাদের জন্য ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

 

 

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে মেঘনা সেতু আরও ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু করা হয়েছে। এই সেতুতে সবগুলো টোল কালেকশন (ইটিসি) আওতায় রয়েছে। এর ফলে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজট মুক্ত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সওজ এর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park