1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

রূপগঞ্জে মানববন্ধনে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকসহ মুসুল্লিদের উপর হামলা, আহত ১২, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ দশ গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে। আহতদের ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে বালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২ টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা।

এ সময় বহিরাগতদের আনাগোনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। জুম্মার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়। আহতরা হয়েছে অনলাইন জাগো নারায়ণগঞ্জ ২৪ডট কম পোর্টালের সাংবাদিক মোঃ লিটন হোসেন (৪৭), আল-আমিন(৩৫), কৃষক মাহমুদ উল্লাহ বেপারী(৬৫), মনির হোসেন(৩০), মোমেন সাঊদ(৪৫), আমিন উদ্দিন(৫০), ফারুক হোসেন(৩৭), সাইদুর(৩৮), স্বপন মোল্লা(৪০), মুসুল্লি আব্দুস ছাত্তার (৬৫), শাহিন মিয়া (৫০) ও দৈনিক পত্রিকার হকার মোহাম্মদ হোসেন (৫৬)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদ উল্লাহ, মোঃ লিটন হোসেন ও আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওয়েল কেয়ার গ্রুপের সুপারভাইজার কুমিল্লা জেলার রাজাপাড়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন(৪৮) ও ওয়েলকেয়ার গ্রুপের ব্যবস্থাপক ঢাকার খিলক্ষেতের সিরাজউদ্দিনের ছেলে জায়েদ হোসেন সরদারকে(৫৩) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শী ইছাখালী এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপ জমি না কিনেই সন্ত্রাসীদের সহযোগীতায় ইছাখালী এলাকার কৃষকদের জমিতে জোর করে বালু ভরাট করছে। কৃষকরা প্রতিবাদ করলেই মামলা হামলা করা হয়।

মানববন্ধনের আগেই সন্ত্রাসীরা দা, রামদা, সুইচগিয়ার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভ‚মিকা পালন করে। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়েলকেয়ার গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park