1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বিজয় ধ্বনি যুব সংঘের উদ্যোগে জনগণের মাঝে শরবত বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭২২ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁ সহ সারাদেশের মানুষ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রমজীবী, দিনমজুর, দোকানদার, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত।

২৭ শে এপ্রিল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্তদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে প্রায় দুই হাজার রিকশাচালক, ফলের দোকানদার, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং লেবুর শরবত জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্যক্রম করেছেন বিজয় ধ্বনি যুব সংঘ।

এ সময়ে উপস্থিত ছিলেন ”বিজয় ধ্বরি যুব সংঘের”- মো: ওমর ফারুক, সভাপতি, ইমরান হোসেন অপু, সাধারন সম্পাদক, মশিউর রহমান সেন্টু, সহ-সভাপতি, সাংবাদিক মো: উজ্জল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক, আরিফুর রহমান, অর্থ সম্পাদক, শাহাদাত হোসেন, মো: তৌকির, মো: সুমন, মো: মোজাম্মেল এবং মো: সাব্বির আহম্মেদ সহ আরো অনেকে।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী, পথচারী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে বিজয় ধ্বনি যুব সংঘ যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

এছাড়া বিজয় ধ্বনি যুব সংঘের সদদ্যরা বলেন, আমাদের এই আয়োজন সব সময় অব্যাহত থাকবে। এছাড়া আমরা সেচ্ছাসেবী হিসেবে যেকোন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখিব এবং অসহায়, দরিদ্র, গরীব, এতিমদের পাশে দাড়ানোর চেষ্ঠা করব। তারা আরোও বলেন, বাংলাদেশের যেকোন দূর্যোগপূর্ণ মুহুর্তে ”বিজয় ধ্বরি যুব সংঘের” সেচ্ছাসেবী টিম কাজ করবে ইনশাআল্লাহ।

বিজয় ধ্বনি যুব সংঘের সদস্য সাংবাদিক উজ্জ্বল হোসেন মাসুম বলেন, তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী, দিনমজুর, পথচারী এবং রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণের মাধ্যমে কিছু সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park