1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক আহত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশের গাড়ির ড্রাইভার শান্তর প্রকাশ্যে মাদক সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী শান্ত দৈনিক মাতৃজগত পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ময়নালের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাংবাদিক ময়নাল হোসাইন শান্তকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তার বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করা হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ সাংবাদিক ময়নালকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সাংবাদিক ময়নাল হোসাইন জানান, সোনারগাঁও থানা সংলগ্ন পৌরভবনাথপুর এলাকায় স্থানীয় কৃষ্ণপুরা গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে শান্ত ডিবি পুলিশের ড্রাইভার পরিচয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং তারই আপন ছোট ভাই কিশোর গ্যাং লিডার প্রান্ত নানা অপকর্ম করে আসছে।

বাড়ির সামনে গত কয়েকদিন আগে মাদকের বেচাকেনা করার সময় আহত সাংবাদিক ময়নাল হোসাইন তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী শান্ত ও কিশোর গ্যাং লিডার তারই ছোট ভাই সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে শুক্রবার দুপুরে কিশোর গ্যাং লিডার প্রান্ত ও তার ভাই মাদক ব্যবসায়ী শান্তসহ অজ্ঞাত ১০/১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ময়নাল হোসাইনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদেও অস্ত্রের আঘাতে তার বাম হাতে মারাত্মক জখম হয় যেখানে নয়টি সেলাই করা হয়েছে।

এ সময় আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের একাই প্রতিরোধ করার চেষ্টা চালান তিনি। পরে শান্তর বাবা ইয়াজউদ্দিন ছেলেদের পক্ষে পুলিশের সামনে আরেক দফা হামলার চেষ্টা চালালে পুলিশ তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সোনারগাঁও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বলেন, দেশের যেখানেই সাংবাদিকরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে এবং মাদক ব্যবসায় বাধা প্রদান করে সেখানে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে। মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে সাংবাদিকদের মেরেও ফেলা হচ্ছে। তারা বিষ্ময় প্রকাশ করে বলেন, সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে সাংবাদিককে আহত করে মাদক ব্যবসায়ীরা সেই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকরা মানববন্ধনের ঘোষণা দেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, শান্ত ও প্রান্ত সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় বটির আঘাতে শান্তর মাথা কেটে যায়। উভয়কেই চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ নিয়োজিত আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park