1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বন্দরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়নগঞ্জের বন্দরে গত জুলাই মাসের ১৯ তারিখ রাতে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ আবু বক্কর (২১) কে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যার পর লাশ বন্দর থানার উত্তর কলাবাগ আব্দুল কাদিরের পুকুরে ফেলে দেয়। পরদিন ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আবু বক্কর এর লাশ সনাক্ত করেন তার বাবা মোঃ হারুন অর রশিদ। ঐ দিনই বিকেলে নিহত আবু বক্কর এর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী সুমন ওরফে শোভন (২১) সহ তার সহযোগীরা পলাতক ছিলো।
পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ২৬শে আগষ্ট রাতে র্যা ব-১১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সুমন ওরফে শোভন (২১) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাবাগ গ্রামের হাকিম মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন যাবত ঢাকার তেজগাঁও থানাধীন কাওরান বাজার মৎস্য আড়ৎ এলাকায় বসবাস করছিলো। গোপন সংবাদ এর মাধ্যমে র্যালব-১১ সিনিয়র এএসপি মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park