1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পোশাক কারখার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার সকালে ওই নারী শ্রমিক বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইন থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী রূপগঞ্জের ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করে। ওই কারখানায় বাড়ি থেকে বাসে যাওয়া আসা করতো। পোশাক কারখানার আসা যাওয়ার পথে বিশনন্দী চালারচর গ্রামের ছলিমউদ্দিনের ছেলে রেজাউল করিমের সাথে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছুটি পেলেই ওই নারী শ্রমিককে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। গত ২৫ আগস্ট রাতে রেজাউল তাকে ফোন করে তাকে বিয়ে করার কথা বলে আড়াইহাজার পৌরসভা বাজারের আব্বাস মার্কেটের নিচে আসতে বলে। ওই রাতে রেজাউলের কথামত আসলে ওই নারী শ্রমিককে আব্বাস মার্কেটের তৃতীয় তলায় একটি কক্ষে নিয়ে যায়। কাজী আসতেছে বলে কালক্ষেপণ করে রুমের দরজা বন্ধ করে দেয়। এসময় ওই নারী শ্রমিক আচ করতে পেরে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে থাপ্পর মেরে খাটে ফেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রেজাউল পালিয়ে যায়। পরবর্তীতে রেজাউল তার লোকজন দ্বারা ধর্ষিতা নারী শ্রমিককে এ ঘটনা প্রকাশ না করে আপোষ মিমাংসার জন্য হুমকী দিতে থাকে।

গত ৪ সেপ্টেম্বর দুপুরে রেজাউল বিয়ের আশ্বাসে দিয়ে মামলা না করার জন্য পূনরায় চাপ প্রয়োগ করে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিষয়টি থানার পুলিশকে অবগত করার পরামর্শ দেয়। পরে বুধবার সকালে থানায় গিয়ে পুলিশ ধর্ষিতা ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে নথিভ‚ক্ত করে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park