1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

অস্ত্র ও মাদকসহ গ্রেফতার এক যুবক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার জানপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহফুজ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ির পুলিশ।

গতকাল রাত ১১:৩০ মিনিটের দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার জানপাড়া এলাকার লোকমানের ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাফুজকে গ্রেফতার করা হয়।

পরে এই বিষয়ে রুপগঞ্জ থানাদিন ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম ও এ এস আই শিহাব উদ্দিন সহ তাদের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মাহফুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এর আগেও তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় ধর্ষণ ও মার্ডারসহ আরো ৪টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামি মাহফুজকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park