1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে  ছিনতাইকারীরা।

ঘটনাটি ঘটেছে ( ৫ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে। নিহত অটোরিকশাচালক রজ্জব আলী (লজ্জা) (৫০) উপজেলার পিরোজপুর  ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর  ছেলে।

নিহতের ছেলে সানাউল্লাহ জানান, সোমবার  সকালে ৮ টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়।পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তা পাশে ফেলে গেছে। খবর শোনেই আমি থানায় আসি।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা রাস্তায় ফেলে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান ,আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরনপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মো: মহসীন বলেন, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে  পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় । তবে ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park