1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

গত শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল একই সময় দুই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে ভূক্তভোগী ছালেক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরদী গ্রামের ব্যবসায়ী ছালেক মিয়ার বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে অস্ত্রধারী ১০/১৫ জনের একটি ডাকাতদল মুখোশ পড়ে হানা দেয়। এ সময় ডাকাতদল ছালেক মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অতঃপর ডাকাতদল ব্যবসায়ী ছালেক মিয়ার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নেয়।

এদিকে একই সময় ছালেক মিয়ার পাশ্ববর্তী বাড়ির ব্যবসায়ী ফারুক মিয়ার বাড়িতেও হানা দেয় ডাকাতদল। তার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী ছালেক মিয়া জানান, ডাকাতদল তার বাড়ি ও পাশ্ববর্তী ফারুক মিয়ার বাড়িতে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও ৩টি অটোরিকশাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি তদন্ত মোঃ মহসিন জানান, ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park