1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে এমপি প্রার্থী হিসেবে ঘোষনা দিলেন উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন করে নিজেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। সোমবার বিকেলে রয়েল রিসোর্টে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রার্থী ঘোষনা করেন।

“৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার-”এ স্লোগানে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা নিঃসন্দেহে আমাদের বড় অর্জন। দীর্ঘ নয় মাস লড়াই শেষে এদেশের মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছেন মহা বিজয়। এ মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ রক্ষায় অংশ নিয়েছেন। ১৯৭১ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত করে আসছে। এদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীরা এখন সক্রিয়। বিদেশী তৃতীয় শক্তির ওপর ভর করে স্বাধীন দেশকে আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে রূপ দিতে চাচ্ছে।

তিনি বলেন, ১৯৬৬ সালে তোলারাম কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি হিসেবে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে অংশ নেওয়ার কারনে কারভোগ করি। দীর্ঘ ৫৮ বছরের রাজনৈতিক জীবনে আমি নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাইনি। রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক জীবনে কারাবরণ, নির্যাতন সহ্য করেছি। রাজনৈতিক কর্মকান্ডের জন্য কোন পুরস্কার চাইনি। নেত্রীর কাছে চাইলে অনেক কিছু পেতাম। বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।

বক্তব্যে তিনি আরো বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে যেভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, সেইভাবে শেখ হাসিনার নেতৃত্বে জামায়াত বিএনপির অবরোধ, হরতাল ও ধ্বংসাত্বক কর্মকান্ড প্রতিহত করি। দেশের সকল মুক্তিযোদ্ধারা একটি করে ভিডিও বার্তা দিয়ে নতুন প্রজন্মকে দেশ বাঁচানোর যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহবান করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনিসহ তার পরিবারের তিনজন সদস্য আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। যিনি মনোনয়ন ছিনিয়ে আনতে পারবেন, তিনিই সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে পারবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park