1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজার আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মোক্তার হোসেন (আড়াইহাজার প্রতিনিধি):-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো উজান গোবিন্দীর রিফাত মিয়া (২২), রবিন মিয়া (২৬), আব্দুল মান্নান (৩৫), ভাড়াটিয়া সুমন মিয়া (২৫) বড় বিনাইরচর গ্রামের ফাহিম মিয়া (২৪)। পুলিশ জানায়,

গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বড় ফাউসার হাবিবুল্লাহ  ভূইয়া তার ভাগিনা জুয়েলের বাড়িতে ১০/১৫ সশস্ত্র ডাকাত দল হানা দেয়। বাড়ির গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনকে জিম্মি করে হাবিবুল্লার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লাখ ৫২ হাজার ৫শটাকা এবং তার ভাগিনার ঘর থেকে একই কায়দায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সাত লাখ ৯১ হাজার ৫শটাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ঘটনায় হাবিবুল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে পুলিশ চিরুনী অভিযানে নামে।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে দেড়ভরি স্বর্ন ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।আড়াইহাজারে চালককের লাশ উদ্ধার আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি নারায়ণগণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে তথ্য জানান। এর আগে বৃহৎস্পতিবার সন্ধার দিকে উপজেলার নয়ানাবাদ ভাঙ্গা ব্রীজ এলাকা থেকে উদ্ধার নিহত বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাপ্পি উপজেলার উলুকান্দি পুর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। নিহতের পরিবার পুলিশ জানায় গত বুধবার বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারী চালীত রিক্সা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার পিতা বৃহস্প্রতিবার দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে।

পরে ওই দিন সন্ধার দিকে নয়ানাবাদ সাকিনের ভাঙ্গা ব্রীজ সংলগ্ন খালের মধ্যে পানিতে ভাস্যমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পীর লাশ দেখ স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পীর পিতা মাতা আত্নীয় স্বজন থানায় এসে লাশ সনাক্ত করে নিহত বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি দুবৃত্তারা নিয়ে যায় আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় রহস্য উৎঘাটনের চেস্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park