1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে কাঁচপুরে সওজের জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসনের ৩০০ দোকান উচ্ছেদ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল) বেলা ১১:৩০টা থেকে শুরু হয়ে বিকেল ৪:০০টা পর্যন্ত টানা এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কাঁচপুর মৌজার ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬ নম্বর দাগের মোট ১.০২ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। এসময় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০০টি দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খান।

অভিযান সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উচ্ছেদ চলাকালে প্রশাসনকে সহায়তা প্রদান করেন হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সার্ভেয়ার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই সরকারি জায়গা অবৈধ দখলে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park