1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বিএনপির ৯০ নেতাকর্মীর জামিন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাস্ট্যান্ড এলাকায় নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ৯০ নেতাকর্মী। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। এর আগে গত সোমবার ২৩ নেতাকর্মী একই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করে। ফলে এ মামলায় এজহারনামীয় সকল আসামী জামিন পান। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপির ৯০জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদালত। এর আগে গত ১৯ আগষ্ট কেন্দ্রীয় বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগষ্ট সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ ১১৩ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচীতে অবৈধ সরকারের পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে ১৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের নামে সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park