
নিজস্ব প্রতিবেদক:-
২8ই এপ্রিল (সোমবার) সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ ঐতিহাসিক সোনারগাঁ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। ২৭ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর একাডেমী ও শম্ভপুরা একাডেমী মোকাবেলা করে। ম্যাচটি টাই বেকারে গড়ালে শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ৬-৪ গোলে শম্ভুপুরা জয় পেয়েও পয়েন্ট টেবিলে টূর্ণামেন্টে থেকে বাদ পড়ে যায়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শাওন এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রায়হান এবং অপরদিকে ২৮ তম ম্যাচে নোয়াগাঁও একাডেমী এবং সাদিপুর একাডেমী মোকাবেলা করে। বৃষ্টির কারনে ম্যাচ নির্ধারিত সময়ের পূর্বে রেফারী শেষ করে দেয়। ঐ ম্যাচটিও টাই বেকারে গড়ালে সেই ম্যাচে নোয়াগাঁও ৩-২ গোলে জয় লাভ করে সেমিফাইনালে নিশ্চিত করে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ ক্রীড়া সংস্থা,ক্রীড়া ব্যক্তিত্ব বুলবুল আহম্মেদ,জয়নাল আবেদিন বাপ্পী,নজরুল ইসলাম,পরিচালক সোনারগাঁ কিংস ক্লাব,ধারাভাষ্যকার মিলন বাবু ও দিদার প্রমূখ। ম্যাচটির রেফারী ছিল, মফিজুল ইসলাম অপু,মো: সজীব এবং মো: সিয়াম।