1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে প্রবাহিত পঙ্খিরাজ নদী বর্তমানে খালে পরিণত হয়ে বিলুপ্তির পথে রয়েছে।

বক্তারা জানান, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের যাতায়াত ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই নদী। পঙ্খিরাজ নদীপথ ব্যবহার করেই একসময় বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানি করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে নদীটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সোনারগাঁওয়ের অন্যান্য খাল ও জলাশয় রক্ষার দাবিও জানান তারা। বক্তারা বলেন, খাল ও জলাশয় ভরাট এবং দখলের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁও প্রতিনিধি শেখ ফরিদ, সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি এরশাদ হুসাইন এবং নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবীসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park