1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সেচ্ছাসেবী কাজে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সুজন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

স্বেচ্ছাসেবী সংগঠন “ ইচ্ছে ডানা” র পরিচালক ও দৈনিক সমকালীন কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সালাম সুজন। ২৭ ডিসেম্বর শুক্রবার গ্রামভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা ভট্টপুর- ষোলপাড়া ও বানীনাথপুর সংগঠন এর উদ্যাগে এ পুরুষ্কার বিতরণ করা হয়।

সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠনের সভাপতি ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান (জামান)  ও সংগঠনের সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাছেদ আহাম্দে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিউদ্দিন প্রধান, সংগঠনের অন্যতম পরিচালক হারুন অর-রশীদ, মিলন, হুমায়ন কবীর, সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইয়াছিন প্রধান প্রমূখ।

এ সময় সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, আমরা এই সংংগঠনের মাধ্যমে আমাদের সমাজের ও গ্রামের দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। পাশাপাশি মাদক নির্মুল করতে আমরা বদ্ধ পরিকর। মাদক আমাদের সমাজের তরুণ সমাজকে বিপদগামী করছে তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটা রোধ করা সম্ভব । ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে বুঝিয়ে মাদক সেবন থেকে দূরে সরিয়ে আনতে সক্ষম হয়েছি । আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। আমরা যেন অন্ধকার থেকে তাদের আলোর পখ দেখাতে পারি তার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। সংগঠনের সদস্য সচিব বাছেদ আহাম্মেদ বলেন, আমরা প্রতিমাসে এ সংগঠনর উদ্যাগে বেশ কয়েকজন দুস্থ হতদরিদ্র মানুষকে মাসিক খাদ্যসামগ্রী উপাহার দিয়ে থাকি । ভবিষ্যতে এ কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। আর আমাদের এই সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক সুজন এ সংগঠনের হয়ে সামাজিকভাবে প্রথম ভালো কাজ করায় আমরা তাকে সম্মাননা জানিয়েছি।

এছাড়াও তিনি একজন স্বেচ্ছাসেবী সংগঠক ও উদ্যেক্তা তাই অন্যরাও যেন এরকম ভালো কাজ করে সমাজে দৃষ্ট্রান্ত স্থাপন করতে পারে সেই প্রত্যাশা করি। এছাড়াও দুইজন প্রবাস ফেরত সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন হুমায়ন কবীর ও মশিউর আলম। সাংবাদিক আব্দুস সালাম সুজন বলেন, আমাকে এ পুরুষ্কার দিয়ে অনুপ্রানিত করার জন্য গ্রামভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা ভট্টপুর- ষোলপাড়া ও বানীনাথপুর সংগঠনের সকল সদস্যবৃন্দকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি সেই আশা রাখি। এ সংগঠনের কার্যক্রম ধারাবাহিকতা থাকলে অবশ্যই সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে এ রকম উদ্যাগ গ্রহন করি তাহলে আমাদের সমাজের চিত্র বদলে যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park