1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক গৃহবধূকে। অভিযোগ উঠেছে যৌতুক লোভী  স্বামীর  পরিবারের বিরুদ্ধে। গত রবিবার (৬ এপ্রিল)  সকাল ১১টার দিকে  উপজেলা পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ণিখিত অভিযোগ ও পুলিশের তত্যে জানা গেছে। কয়েক বছর আগে উপজেলার  পিরোজপুর  ইউনিয়নের শান্তি নগর  পাঁচানী  এলাকার  মৃত মোস্তফার মেয়ে নিলুফা -এর সঙ্গে একই ইউনিয়নের  চরগোয়ালদী মৃত সোমর আলীর ছেলে শাহ জালালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল। সম্প্রতি আরও ৫  পাঁচ লক্ষ  টাকা যৌতুক চাওয়া হয়। কিন্তু গৃহবধূর পরিবার এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রবিবার সকালে ১১ টার দিকে  যৌতুক লোভী শাহজালালের  পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর।  এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মফিজুর  রহমান  জানিয়েছে, ঘটনার  লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী নিলুফা বলেন, আমার বাবা  মারা গেছে  আমার বাবা থাকতে কয়েকদফায় ত্রিশ লক্ষ টাকা যৌতুক  দিয়েছি । এখন আমার বাবা নেই  এখন আমি যৌতুক  দিবো কোথা থেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park