1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে মটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু কন্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-
নারায়ণঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। এসময় ভাগ্যক্রমে গুরুতর আহত হয় শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (০৬) । আহত শিশু কন্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এ মর্মান্ত্বিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো নারায়ণগঞ্জে সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে আসে সোনারগাঁয়ে নয়ামাটি এলাকার নাজমুল ইসলাম বাবু। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত ৭ টার দিকে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌছেলে একটি প্রাইভেটকার ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাজমুল ইসলাম বাবু ও তার স্ত্রী তাহমিনা। গুরুতর আহত হয় তাদের একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park