1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার, মাদকের বিরুদ্ধে ওসির যুদ্ধ ঘোষনা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহিববুল্লাহ’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই পারভেজ, এসআই সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন জাংগাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমনের ব্যবহৃত একটি প্রাইভেট কারের ব্যাকডালা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক ব্যবসায়ী ইমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোনারগাঁও থানার ওসি মোঃ মুহিববুল্লাহ মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। তিনি বিভিন্ন মসজিদ ও জনসভায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বক্তব্য রাখেন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও থানার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাসে লিখেন, “চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই যুদ্ধে সফল হতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি সোনারগাঁও উপজেলার সব ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধের সৈনিক হব” এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

পুলিশের এই অভিযানে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park