1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

রূপগঞ্জ দাউদপুরে ভূমিদস্যুদের হামলা, আহত ১০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের মাঝিপাড়া লালমাটি এলাকায় জমি দখল, অবৈধভাবে বালু ভরাট ও ভূমিদস্যুতার প্রতিবাদকারী গ্রামবাসীদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ০৪ ফেব্রুয়ারী রবিবার রাতে বাণিজ্যমেলা থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় তারা সন্ত্রাসীদের কবলে পড়ে। হামলায় দশ গ্রামবাসী আহত হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাজউকের পূর্বাচল উপশহর সংলগ্ন রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী, জিন্দা, ওলব, তিনওলব, বীর হাটাবো, দাসেরদিয়াসহ আশপাশের গ্রামের তিন ফসলী জমির উপর একাধিক আবাসন প্রকল্পের নজরে আসে। জমি ক্রয়, বালু ভরাট, জবর দখলসহ আবাসন প্রকল্পের পক্ষে কাজ করার জন্য স্থানীয় প্রভাবশালী, আওয়ামীলীগ নেতা, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সন্ত্রাসীদের নিয়োগ করে। জমির অংশ কিনে কিংবা কোন কোন কৃষকের ফসলি জমি না কিনেও তারা দখলে নেয়। বালু ভরাট করে ফেলে। জোর করে জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কৃষকদের পক্ষ নেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীদের মধ্যে বিরোধ চলে আসে।

এ ঘটনায় গত ০৪ ফেব্রুয়ারী রবিবার রাতে মাঝিপাড়া লালমাটি এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা রামদা, ছেনদা, চাকু, ছোরা, লোহার রডসহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়। হামলায় আহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান (৪০), গ্রামবাসী রাকিব(৩০), রাহাত মোল্লা (২৫), আসিফ দেওয়ান (২২), সানি মালুম (২৩) ও ইসমাঈলকে (২১) ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক হাসপাতালে যান।

এ ব্যাপারে  গ্রামের জমির মালিক কৃষক সেলিম মিয়া বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আবাসন প্রকল্পের নিয়োজিত প্রতিনিধি নুরুল ইসলাম জাহাঙ্গীর (৫৫), জালাল (৪২), আশিকুল ইসলাম খোকন (৩২), রুবেল (৩৫), বুলবুল (২৫), সাজিদ (৩৪), শাকিল (৩৭), সজিব (৩৮), ইমান আলী (৪৭), শুভ(৩০), বিপ্লব(৩৫), জবল হক(৪৫), দেলোয়ার হোসেন(৪৮), আল-আমিন(৩৫), মোতালিব(৩২), তৌহিদ (৪০), নজরুল ইসলাম (৪৫), হারিজুল (৩০), আসাদুজ্জামান রিফাত (৩৫), তপু (২৬), সাগর (২৫), সুমন (২৬), সানি (৩০), রুবেল (২৮), লায়েছ (৪৫), মঞ্জুর হোসেন (৩৫), গোলজার (৪৫), আরমান মিয়া (৪৩), কাইয়ুমকে (৩০) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park