1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিক দগ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিন জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন, লালমনিরহাটের আব্দুস সামাদের ছেলে মো. মোস্তফা (৫০), সুনামগঞ্জের আব্দুল কাউয়ুমের ছেলে আলআমিন (২৫) ও আব্দুল কুদ্দুছের ছেলে শাহনূর আলম (২৭)। তিনজনই ক্যানটাকি টেক্সটাইল মিলের লোডার হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলের ভেতরে কাজ করার সময় অসাবধান বসত বিদ্যুৎতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে ওই তিনজন জড়িয়ে যান। এসময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিন জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধদের মধ্যে মোস্তাফা অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আওলাদ হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ পেয়ে বাহিরে বের হয়ে তিন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে তারা দগ্ধ হয়েছেন।
ক্যানটাকি টেক্সটাইল মিলের ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বাবুল বলেন, টেক্সটাইল মিলের ছাদে প্লাস্টিকের ঝুটের বস্তা পরিস্কার সময় একটি বাঁশ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। তাদের অসাবধানতার কারণে দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কারখানার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল  পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিনজন বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা শংকটাপন্ন বলে জানা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park