1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

গাজীপুরে সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, জেলা রেজিস্ট্রারের কাছে বিচার দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

গাজীপুর প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়ানীপাড়া এলাকার ৪১ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জালিয়াতির মাধ্যমে দখলের অপচেষ্টা এবং অবৈধভাবে দলিল সৃষ্টির অভিযোগ এনে গাজীপুর জেলা রেজিস্ট্রারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পৈত্রিক সূত্রে পাওয়া আর.এস ১১৮২ দাগ ও আর.এস ১৯৯ খতিয়ানের অন্তর্ভুক্ত ৩০ শতাংশ জমির তফসিল ব্যবহার করে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শ্রী নিরঞ্জন চন্দ্র দাস (দলিল সনদ নং-১৮৩) অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে মেজবাহ উদ্দিন মোল্লার নামে ২১ শতাংশ জমির একটি আম মোক্তারনামা দলিল (নং-১৫৬) ৫ জানুয়ারি ২০১৬ সালে আইন বহির্ভূতভাবে সম্পাদন করে দেন।

ভুক্তভোগীর দাবি, ১৫৬ নং দলিলের বায়া দলিল ১১০৯২ নং দলিলের সঙ্গে জমির তফসিলের কোনো মিল নেই। এছাড়াও ১১০৯২ নং দলিলের বায়া দলিল ২৩৬৮ নং দলিলেও তার পাকিস্তান সরকারের নিকট থেকে প্রাপ্ত ৭৭ শতাংশ জমি, যা পরবর্তীতে ৩০ শতাংশে রূপান্তরিত হয়, তার তফসিলের সঙ্গে হুবহু কোনো মিল পাওয়া যায়নি।

সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন অভিযোগ করেন, দলিল লেখক শ্রী নিরঞ্জন চন্দ্র দাস, গ্রহীতা মেজবাহ উদ্দিন মোল্লা, দাতা হুমায়ুন কবির এবং সহযোগী হাসান কবির ও বাদল মোটা অংকের টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে এই জাল দলিল তৈরি করেছেন। এর ফলে তিনি দীর্ঘ ১০ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন বলেন, “আমি গাজীপুর জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছি। আমার সকল কাগজপত্র, মৌখিক ও লিখিত জবানবন্দি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। আমি আশা করি তারা ১৫৬ নং দলিল, এর বায়া দলিল ১১০৯২ এবং ২৩৬৮ নং দলিলের তফসিল যাচাই-বাছাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “এর আগেও মেজবাহ উদ্দিন মোল্লাসহ একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে তদন্ত প্রভাবিত করে কাগজপত্রের বিপক্ষে দুটি রায় নিজেদের পক্ষে নিয়েছে। আমি আশা করি এবার যেন কোনো সরকারি কর্মকর্তা অসাধু চক্রের অর্থের কাছে বিক্রি না হন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি ন্যায়বিচার পাই।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হুমায়ুন কবিরের ১১০৯২ নং দলিলে সাড়ে আটাশ শতাংশ এবং ১৫/০১/১৯৯১ তারিখে ২১ শতাংশ জমির দুটি জালিয়াতির দলিলসহ মেজবাহ উদ্দিন মোল্লার ১৫৬ নং দলিল এবং পরবর্তীতে সৃষ্ট অন্যান্য দলিল বাতিলের দাবিতে ইতোমধ্যে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের নিকট তার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park