1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে শশুর বাড়ীতে জামাতার রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে বৃহষ্পতিবার রাতে শশুর বাড়িতে জামাতা ছানাউল্লাহ (৩০) নামে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছানাউল্লাহ ওই গ্রামের আক্রম আলীর ছেলে এবং একই গ্রামের নুরু মিয়ার জামাতা। ওই এলাকার বাসিন্দা জয়নাল আবদীন জানান, ছানাউল্লাহ তার শশুড় বাড়ীতে স্বপরিবারে বসবাস করতো। বৃহষ্পতিবার রাতে তার বসত ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত দেখতে পেয়ে লাশটি নামিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই অবস্থা থেকে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এলাকাবাসি জানায়, শশুর বাড়ীতে জামাতার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না এলে এর রহস্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park