1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে পরিত্যাক্ত দোকান থেকে পাহাদারের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আড়াইহাজারে ওবায়দুল হক (৬০) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে গোপালদী পৌর ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল হক সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে। গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌর ভবনের সামনের ছোট একটি বাজারে পাহারা দিত।মঙ্গলবার রাতে সে পাহারা দিতে আসে। বাজারের দোকানদারগণ সবাই চলে গেলে সে পাহারা দেয়। হঠাৎ বুধবার সকালে উক্ত বাজারের পরিত্যাক্ত একটি দোকানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এস আই সোহাগ সাহা আরও জানান, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে সে মারা গেছে তা বলা যাচ্ছে না ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park