1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে সবজি ও ফুল চাষের উপর কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নিজস্ব সংবাদাতা:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  ২০ নভেম্বর, বুধবার সকাল ১১টায়  সোনারগাঁ কৃষি প্রশিক্ষন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে নিরাপদ সবজি ও ফুল চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আবুল কালাম আজাদ, আশা সোনারগাঁ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলার জিএম  গোলাম মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা ও অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামান, উপস্থিত ছিলেন, আশার সোনারগাঁ ১-২ এবং হোসেনপুর ব্রাঞ্চের বিএম কর্মকর্তাগণ। এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই প্রশিক্ষণ কর্মশালায় সোনারগাঁ উপজেলার ৫০ জন প্রকৃত ফুলচাষি ও কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিরাপদ সবজি ও ফুল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি, আধুনিক প্রযুক্তি এবং জৈব চাষাবাদের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষিকাজে নিরাপদ ও টেকসই পদ্ধতির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ কৃষি উৎপাদনে সহায়তা করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park