1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে ইউথ ওডিআই ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সিজন-১ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

ঐহিত্যবাহী সোনারগাঁ ক্রিকেট স্টেডিয়ামে জাকজমযপূর্ণ আয়োজনের মাধ্যমে সোনারগাঁ ইউথ ওডিআই ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪/২৫ সিজন-১ উদ্বোধন হয়। ০২ অক্টোবর শনিবার সকাল ৯ টায় সোনারগাঁয়ের সাবেক উদিয়মান এবং কিংবদন্তী খেলোয়াড়গণ মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন। উক্ত খেলাটি আয়োজনে রয়েছে সোনারগাঁ ইউথ ইউনিটি ইজ স্ট্রেন্থ এবং সার্বিক সহযোগিতায়  সোনারগা কিংস ক্লাব ও সাদাফ সুলতান ফাউন্ডেশন।

মশিউর রহমান, নির্বাহী সদস্য, নারায়ণগঞ্জ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সঞ্চালনায় এবং ব্যারিস্টার তানভীর হায়দার এর সভাপতিত্ত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক কিংবদন্তী খেলোয়াড় এহসানুল হাসনাইন, একরামুল হাসান বাদল এবং আল মাহমুদ সানি প্রমুখ। বক্তব্যে সাবেক খেলোয়াড়গণ কিংস ক্লাবের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং সকল খেলোয়াড় উদ্দ্যেশে বলেন, তারা যেন লেখাপড়ার পাশাপাশি সব সময় থেলায় মনোনিবেশ করেন এবং মাদক থেকে দূরে থাকেন। ক্লাবের মান উন্নয়ন এবং খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে তাদের সহযোগিতা হাড় বাড়িয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিধি উপস্থিত ছিলেন, সাবেক কিংবদন্তী খেলোয়াড় এহসানুল হাসনাইন, যুগ্ন সম্পাদক, সোনারগাঁ পৌরসভা বিএনপি, একরামুল হাসান বাদল, পরিচালক, দি সোনারগাঁ ইবনে সিনা, নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, সোনারগাঁ কিংস ক্লাব, সামজ্জুহা রাসেল, সভাপতি, অগ্নীবিনা ক্রীড়া ও যুবসংঘ, মোস্তাফিজুর রহমান, সাজিদ শরীফ, যুবদল নেতা, জহিরুল ইসলাম যুবদল নেতা, মো: আব্দুল্লাহ, সাবেক অধিনায়ক, সোনারগা যুব সংঘ এবং আল মাহমুদ সানি, পরিচালক, সাদাফ সুলতান ফাউন্ডেশন ।

এছাড়াও সাবেক খেলোয়াড় ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উজ্জল হোসেন মাসুম, সাংবাদিক, দৈনিক বাংলাদেশ বুলেটিন, মো: রুবেল হুসাইন, মো: আশরাফুল ইসলাম নোমান, মো: কাউসার, স্বত্ত্বাধীকারী কাউসার স্পোটর্স, মো: রিয়াদ প্রমুখ।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park