1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সেচ্ছাসেবী সংগঠন ”ইচ্ছে ডানার” ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:-

গত ১৬ জুন রবিবার বিকেলে ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বটমূল মঞ্চে সোনারগাঁয়ের কিছু অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও প্রবাসী বাসেদ আহাম্মেদ এর সার্বিক সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন “ইচ্ছে ডানা” এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ডানার সমন্বয়ক আব্দুস সালাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী কমিটির সদস্য মোঃ মনির হোসেন, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সিনিয়র সহ-সভাপতি অপু সারোয়ার, সিঙ্গাপুর যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আতা রাব্বী জুয়েল, ইচ্ছে ডানা সংগঠনের সদস্য উজ্জল হোসেন মাসুম, লুৎফর রহমান মাসুদ, হেকিম হারুন অর রশিদ, হাবিবুর রহমান, ইদ্দিস মিয়া প্রমুখ। এসময় ”ইচ্ছে ডানা” সংগঠনের পক্ষ থেকে প্রায় অর্ধশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন  ”ইচ্ছে ডানা” সংগঠনের সেচ্ছাসেবী ও সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িত রাখবেন এবং এই সংগঠনের ভবিষৎ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park