1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে একটি গ্রামে অন্য দেশের সাথে মিলে রেখে ঈদ-উল-ফিতর উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অন্যান্য দেশের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো একটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের লোকজন।

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে আজ বুধবার সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদুল ফিতরের নামাজ আদাই করেন। নামাজের আগে বয়ান ও পরে খুদবা শেষে একে অপরকে মিষ্টি খাইয়ে ইসলামি ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তাদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেখা যায়।

এ বিষয়ে ঈদের জামাতের খতিব মাওলানা আবু নাঈম বলেন, কোন দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মানিয়া আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০বছর যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।

জানা যায়, বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।

এছাড়া সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিয়াম-সাধনার মাস রমজান শেষ করে আজ বুধবার বিশ্বের বেশির ভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেছে।

মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে আজ বুধবার (১০ এপ্রিল) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park