1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

ঝাঁকজমজপূর্ণ আয়োজনে আরজেএফ ফ্যামিলি ডে ২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

আরজেএফ ফ্যামিলি ডে ২০২৪ অনুষ্ঠিত

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি:
২৮ ফেব্রুয়ারি ২০২৪ রোজ বুধবার ঐতিহাসিক সোনারগাঁ ঈশাখাঁ রাজধানীর সোনারগাঁও  লোক ও কারুশিল্প জাদুঘর সংলগ্ন (ঈশাখাঁ পিকনিক স্পট) এ সারা বাংলাদেশ থেকে আগত আরজেএফ কেন্দ্রীয় কমিটি ও সকল শাখা কমিটির সদস্যদের নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে বনভোজন, সাধারণ সভা, মাতৃভাষা উৎসব, গুনিজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক ও প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নিজাম, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ উপজেলা, নাসরিন সুলতানা ঝরা, সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, মো: ফারুকুল ইসলাম, আহবায়ক, কর্মসূচি বাস্তবায়ন কমিটি ও অর্থ সচিব, আরজেএফ, মোঃ সেকেন্দার আলম শেখ, মহাসচিব, আরজেএফ, মোঃ মইন আল হোসেন, সভাপতি আরজেএফ সোনারগাঁও শাখা কমিটি এবং সভাপতিত্ব করেন এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, আরজেএফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিচারপতি নিজামুল হক নিজাম, মো: ইব্রাহিম, নাসরিন সুলতানা ঝরা, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ সেকেন্দার আলম শেখ এবং এস এম জহিরুল হক। তারা সকলেই বলেন সারা বাংলাদেশে আরজেএফ সাংবাদিকের জন্য কাজ করে যাচ্ছে সেজন্য ধন্যবাদ ও শুভকামনা জানান৷ এছাড়া সকল সাংবাদিকদের কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানান। বস্তু নিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করার তাগিদ দেন

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমার্ধে বড় ও ছোটদের খেলাধুলার মাধ্যমে শুরু হয়। মধ্যন্যভোজনের পর দ্বিতীয়ার্ধে সকল ভাষা শহীদের স্মরণ করে গুনিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণী ও রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park