1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

মোহাম্মদপুরে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা, মূল আসামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

রাজধানী মোহাম্মদপুর থানার মিরপুর রোডে এনজিও কার্যালয়ের সিকিউরিটি গার্ড মো জুয়েলকে (১৮) পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার ঘটনায় মূল আসামি মো. আক্তার হোসেন (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ ঘটনার বিস্তারিত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা যায়, গত ১ জানুয়ারি আদাবর থানার বাইতুল আমান হাউজিং নিউ স্টেপস সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানিতে মো. জুয়েল নিরাপত্তা প্রহরী (গার্ড) হিসেবে চাকরি শুরু করেন। পরে তিনি মোহাম্মদপুরের বাবর রোডের একটি এনজিওতে নিরাপত্তা প্রহরীর ডিউটি শুরু করেন।

গত মঙ্গলবার গভীর রাতে আরেক নিরাপত্তা প্রহরী আক্তার হোসেন ঘুমন্ত জুয়েলকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় জুয়েলের মা আনোয়ারা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলাতক থাকা একমাত্র আসামি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park