1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নারায়ণগঞ্জ -৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলে মাহফুজুর রহমান কালাম

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ার জন্য নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহফুজুর রহমান কালাম এর পক্ষে তাঁর আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি বলেন, আমি ১৯৮৬ সাল থেকে সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আজীবন জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান-মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য ও সাবেক সনমান্দী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি চৌধুরী মাসুম, উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park