1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

হরতালের প্রতিবাদে সোনারগাঁ আ.লীগের শান্তি ও উন্নয়ন মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:
রবিবার (২৯শে অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন! নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মোগরাপাড়া, মেঘনা টোল প্লাজায় শান্তি ও উন্নয়ন সমাবেশ মিছিল করেন ।

এসময় সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেন,বিএনপি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে জনগনের শান্তি বিনষ্ট করছে আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মাঠে থাকলে তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না৷আমরা সোনারগাঁ আওয়ামী আ’লীগ ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো যেকোনো দেশের মানুষের কল্যানে নিজেদেরকে বিলিয়ে দিতে প্রস্তুত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,যুবলীগের সাধারণ সম্পাদক আলি হায়দার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌরসভা আওয়ামী লীগের নেতা কবির হোসেন, মাছুম বিল্লাহ, আরিফ হোসেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নাজমুর রহমান সজীবসহ তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park