1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্ঠা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

আড়াইহাজার সংবাদদাতা:—
নারাণণগঞ্জের আড়াাইহাজারে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন কে কুপিয়ে জখম করা হয়েছে । তাকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে আইসিওতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (২ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রতিদিনের মত বালিয়াপাড়া বাজার এলাকায় দলীয় কার্যালয়ে নেতা কমীর্দের সাথে আলোচনা শেষে সবাইকে বিদায় দিয়ে বাড়ি ফিরে থাকেন। দলীয় কার্যালয় থেকে তার বাড়ির দুরত্ব আধা কিলোমিটার দুরত্বের কম। সোমবার রাতে রাত পৌনে দশটার দিকে দলীয় কার্যালয়ে সকলকে বিদায় দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌছালে মুখোশধারী একদল দুর্বৃত্ত ধাড়ালো দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় এলোপাথাড়ি দা’য়ের কুপে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন বেড়িয়ে আসার পুর্বেই দুবৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থার কারনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে স্বজনরা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন কে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

ঘটনার খবর শুনে সোমবার মধ্যরাকে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে আহত দেলোয়ারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দেলোয়ার হোসেনের ছোট ভাই জাকির হোসেনে জানান, ভাইয়ের (দেলোয়ার হোসেন) অবস্থা খুবই গুরুতর। তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কি কারণে আওয়ামীলীগ নেতা দেলোয়ারের উপর এ হামলা হয়েছে সে বিষয়ে পুলিশসহ একাদিক আইন শৃক্সক্ষলা বাহিনী তদš Íকরছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park