1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে তিন কোটি টাকার কাঠ আগুনে পুড়ে ছাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় এক ফার্নিচার দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঢাকা ক্লাসিক ফার্নিচার এন্ড ডোর সেন্টার নামের ওই গোডাউনে রক্ষিত বিপুল পরিমাণ সেগুন কাঠ ও গামারী কাঠসহ তৈরি ফার্নিচার রক্ষিত ছিল। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি চল্লিশ হাজার টাকা। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সব মালামাল ভষ্মিভূত হয়েছে।

ফার্নিচার দোকানের মালিক অনিল দাস জানান, রাত দুইটা পয়তাল্লিশ মিনিটে মার্কেটের পাহারাদার আমাকে মোবাইলে আগুন লাগার খবর দেয়। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু আশপাশে পানি না থাকায় প্রয়োজনীয় পানির সংকটে আগুন নেভানো বাঁধার মুখে পরে। প্রয়োজনীয় পানির সমস্যায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউন ঘর ও সকল মালামাল ভস্মিভূত হয়ে যায়।

অনিল দাস আরো বলেন, কয়েক মাস আগে তিনি এ গোডাউনটি স্থানীয় আবুল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছেন। তিনি অনেক টাকা ব্যাংক ঋন নিয়ে এ ব্যবসা শুরু করেছেন।

চলতি মাসের ১৩ তারিখেও তিনি প্রায় ছয় লক্ষ টাকার নতুন সেগুন কাঠ মজুদ করেছিলেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park