1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

বন্দরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

বন্দর প্রতিনিধি :

বন্দরে ১০ মাসের অন্তসত্ত্বা তাবাসুম বিন তানহা আক্তার(১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টম্বর) রাতে বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) সকালে লাশ দেখাতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম হট্টগোলে সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছে স্বামী আরিফুল ইসলাম বাবু ও তাঁর পরিবারের লোকজন। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

নিহতের পরিবারের অভিযোগ, তাবাসুম বিন তানহাকে গলাটিপে হত্যা করেছে তাঁর স্বামী ও পরিবার। নিহত গৃহবধূ বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বড় বোন তানু জানান, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিমারির সময় নির্ধারিত ছিলো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমাদের জানিয়েছে আমার বোন স্ট্রোক করে মারা গেছে। এ খবর পেয়ে বাড়িতে এসে আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিলো না। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালায়। আমার বোনের গলায় দাগ রয়েছে এবং জিব্বায় কামড়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থলে এসআই মফিজুল ইসলামকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্নহত্যা করেছে। গলায় ফাঁসির আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।

এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার চায় নিহতের পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park