1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি;-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তিনি। নিহত ওসমান গনির বাড়ি উপজেলার বড় বিনাইরচরে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এক্সাভেটর দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওসমান গনির সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে রাতে ওসমান গণির ওপর হামলা চালায় একটি দল। তারা ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, ওসমান গনির মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালেই স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park