
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ সোনারগাঁবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ।
বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব। এই ঐতিহ্য আমাদের সংস্কৃতি, ইতিহাস ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। যুগ যুগ ধরে বাঙালি জাতি এই উৎসবকে আনন্দ–উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে।
তিনি আরও বলেন, নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরাতন বছরের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ফারুক আহমেদ দলমত নির্বিশেষে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের জনগণসহ দেশের সকল মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।