1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপন তিন বড় ভাইয়ের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন ছোট ভাই আলমগীর হোসেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিকভাবে একাধিকবার সালিশ হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
আলমগীর হোসেনের অভিযোগ, তার বড় ভাই মোতালেব, মোজাম্মেল ও ইয়াকুব মিয়া তাকে পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দিতে টালবাহানা করছেন। তিনি জানান, ভাইদের অত্যাচারের কারণে তিনি অনেক আগেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। প্রায় দেড় বছর আগে তার অনুপস্থিতির সুযোগে তার বাড়ি ও বিল্ডিং দখলে নেয়া হয়।
তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রয়োজনে তিনি তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ সাফ কবলা ও বায়না চুক্তির মাধ্যমে বিক্রি করেন। কিন্তু জমি বুঝিয়ে দিতে গেলে তার ভাইরা বাধা দেন এবং হামলা-মামলার মাধ্যমে তাকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।
আলমগীর হোসেন প্রশাসনের কাছে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ভাইদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও এখনো সমাধান হয়নি। প্রশাসনের হস্তক্ষেপে বিরোধের স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park