1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

ক্যান্সার আক্রান্ত তরুণ চন্দ্রশীলের পাশে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের তরুণ চন্দ্রশীল। আর্থিক সঙ্কটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে না পারায় অসহায় অবস্থায় ছিলেন তিনি।সম্প্রতি তাঁর দুঃখের খবর স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম সোনারগাঁ টাইমস এ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনএর চেয়ারম্যান, শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরার।পরবর্তীতে তাঁর নির্দেশে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন এবং সভাপতি মো. মশিউর রহমান বুধবার সকালে তরুণ চন্দ্রশীল ও তাঁর স্ত্রী লক্ষি রাণীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ টাইমস এর সম্পাদক মো. শাহ্জালাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ চন্দ্রশীলের দ্রুত আরোগ্য কামনা করছি।”এ সময় উপস্থিত সবাই তরুণ চন্দ্রশীলের সুস্থতা কামনা করেন এবং এ উদ্যোগের জন্য বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park