1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ের জমি দখল অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার পঠিত

নিজস্ব সংবাদাতা:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলাপদী গ্রামের কৃষ্ণাদী মৌজায় জমি দখলের অভিযোগের ঘটনায় পাল্টা সংবাদসম্মেলন করেছেন অভিযুক্তরা। ভুক্তভোগী নাজমুল হুদা গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিজ ভাড়াটিয়া বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।

এরপর শনিবার (০৪ অক্টোবর) কলাপাতা রেষ্টুরেন্টের হলরুমে বাদ আসর অভিযুক্ত আল মামুন বাবু,শহিদুল ইসলাম পান্না, রুহুল হায়দার শামীম ও শরিফ হোসেন পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তারা জানান, নাজমুল হুদার পিতা এম এ বাসেদ এর কাছ থেকে নিয়মমাফিক টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে। পিতা মারা যাওয়ার পর নাজমুল হুদা মিথ্যা মামলা করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মানহানি করার চেষ্টা করছে এবং জমি দখলের পায়তারা করছে।এছাড়া সে নিজেকে এনসিপি’র একজন সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছে।এছাড়া এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্নীতির অভিযোগ রয়েছে বলে তারা জানান।

তারা আরও বলেন,“আমরা ব্যবসায়ী,কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। রফিকুল হায়দার বাবু ও কাজী নাজমুল ইসলাম লিটুর সঙ্গে এই জমির কোনো সম্পর্ক নেই।”

পাল্টা সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান, যাতে প্রকৃত সত্য প্রকাশ পায় এবং নিরীহ মানুষের মানহানি না ঘটে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park